ইরান বিক্ষোভ: তেহরান বলছে, ট্রাম্প ইরানে রাজনৈতিক অস্থিতিশীলতা উসকে দিচ্ছেন

 

ইরানের জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানো এক চিঠিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তার দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি এবং সহিংসতা উসকে দেওয়ার অভিযোগ তুলেছেন।



ইরান বিক্ষোভ: তেহরান বলছে, ট্রাম্প ইরানে রাজনৈতিক অস্থিতিশীলতা উসকে দিচ্ছেন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

এই চিঠি পাঠানোর আগে ট্রাম্প মার্কিন গণমাধ্যমকে বলেন, “শেষ লক্ষ্য হলো ইরানকে জয় করা।” এর আগেও তিনি ইরানিদের উদ্দেশে বলেছিলেন, “বিক্ষোভ চালিয়ে যাও, তোমাদের প্রতিষ্ঠানগুলো দখলে নাও… সাহায্য আসছে।”

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দেশজুড়ে চলমান বিক্ষোভে বিপুল প্রাণহানির খবর স্বীকার করেছে এবং শহীদ ফাউন্ডেশনের প্রধান আহমাদ মুসাভির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এসব ঘটনার জন্য “সশস্ত্র ও সন্ত্রাসী গোষ্ঠী” দায়ী।

এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারনেট সেবা প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ার মঙ্গলবার জানিয়েছে, ইরানে টানা পাঁচ দিনেরও বেশি সময় ধরে ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে।

এ অবস্থায় কয়েকটি ইউরোপীয় দেশ বিক্ষোভ দমনে প্রাণঘাতী অভিযানের প্রতিবাদ জানাতে ইরানের রাষ্ট্রদূতদের তলব করেছে। অন্যদিকে ইরানের মিত্র দেশ রাশিয়া তেহরানের অভ্যন্তরীণ রাজনীতিতে “ধ্বংসাত্মক বহিরাগত হস্তক্ষেপ” বলে আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url